• লাইফস্টাইল

খিলগাঁওতে ‘মাইক্লো বাংলাদেশ'-এর যাত্রা শুরু

  • লাইফস্টাইল

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ'। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো’।

‎শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওতে মাইক্লো বাংলাদেশের ১৭তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং মাইক্লোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র দুই বছরে ১৭টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।

‎এ প্রসঙ্গে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।'

‎আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান এমন অঙ্গীকার ব্যক্ত করে প্রতিষ্ঠানটির পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খিলগাঁওতে ১৭তম শোরুম চালু করে মাইক্লো আরও একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশবান্ধব পোশাক সরবরাহের আমাদের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’

‎উল্লেখ্য, উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য তিন দিন ব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরও কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo