• লাইফস্টাইল

ওজন নিয়ন্ত্রণে রাখে ডিটক্স পানীয়, ঘরেই বানাবেন যেভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অনেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে নানা চেষ্টা করে থাকেন। তবে নিয়ম মেনে চললেও ওজন কমানো সবসময় সহজ হয় না। এটাকে ভীষণ কঠিন বলে মনে হয়।

তাই আপনার শরীরে অতিরিক্ত ওজন নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুশ্চিন্তার বড় কারণ ওজন বৃদ্ধি। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, শরীরের বিপাকক্রিয়া (মেটাবলিজম) ঠিকমতো না হলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

আর ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু শরীরচর্চা নয়, সঙ্গে দরকার কিছু ঘরোয়া উপায়ও পানীয়। বিশেষ করে এমন কিছু ডিটক্স পানীয় আছে, যা নিয়মিত পান করলে শরীর থেকে টক্সিন দূর হওয়ার পাশাপাশি বাড়তি ওজনও কমাতে সাহায্য করে। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, বিশেষ কিছু পানীয় দিনে দুবার পান করলে বিপাকক্রিয়ার হার বাড়বে, হজমশক্তি উন্নত হবে এবং পেট থাকবে পরিষ্কার, যা ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করবে।

চলনু জেনে নেওয়া যাক, কোন ডিটক্স পানীয়ে আপনার ওজন কমবে—

উপকরণ: ডিটক্স পানীয় তৈরিতে ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ মেথি, ১ চা চামচ জোয়ান এবং ২ টুকরো দারুচিনি। এই উপকরণগুলো একসঙ্গে মিক্সার বা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়া করে সংরক্ষণ করুন।

এরপর দুপুর ও রাতের খাবারের ৩০ মিনিট আগে এককাপ গরম পানিতে ১ চা চামচ গুঁড়া মিশিয়ে পান করুন। এই পানীয়ের মাধ্যমে বিপাকক্রিয়ার হার বাড়াতে সাহায্য করবে। হজমশক্তি উন্নত করবে। সেই পেট পরিষ্কার রাখতে সহায়তা করবে। আর অম্বলের সমস্যা কমিয়ে আনবে এবং নিয়মিত পানে ওজন কমাতে সহায়ক হবে।

এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি পানীয় প্রতিদিন নিয়মিত খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সুষম খাদ্যগ্রহণ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হয়ে উঠবে। 

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo