• সমগ্র বাংলা

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক। 

এর আগে দুপুরে জেলার সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো, ওই এলাকার  মোঃ শরিফুল ইসলামের ছেলে মুতাসির বিল্লা তৌকি (৬) আরিফুল ইসলামের ছেলে আরিউল্লা রাইয়ান (৬)

হঠাৎ এই দুই শিশুর মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনেই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক মুঠোফোন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।  আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকার এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo