• সমগ্র বাংলা

শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নেদারল্যান্ডস এর বিশ্ব বিক্ষাত আলুর বীজ কোম্পানী ড্যানিসপো হল্যান্ড এর ডায়মন্ট রোমান্টিকা ও মারিনেল্লা জাতের বীজ আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলি শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যানিসপো হল্যান্ড কোম্পানির একমাত্র আমদানি কারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রনি শেখ।
এসময় প্রধান আলোচক এর বক্তব্যে তিনি বলেন ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলুর গুনগত মান অনেক ভালো। ডায়মন্ট, রোমান্টিকা, মারিনেল্লা জাতের জাতের বীজ আলু অধিক ফলনশীল, ভাইরাস মুক্ত ও কোল্ড স্টোরেজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করা যায় এবং এই আলুর জার্মিনেশন অনেক অনেক ভালো, তাই কৃষক ভাইদের প্রতি আমার আহ্বান আপনারা ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলু চাষ করুন এবং কাঙ্খিত ফসল ঘরে তুলুন। এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষক ও সার এবং বীজ ব্যবসায়ী বৃন্দ। 

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo