• সমগ্র বাংলা

পাবনায় মোবাইল চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। আর আটককৃত যুবকের নাম সজীব (২২)। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্য সজিবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না। জুয়ার কারণেই এসব লোকজন চুরির পথ বেঁচে নেয়। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খুবই মর্মাহত।

‎আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo