• অপরাধ ও দুর্নীতি

সাতকানিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের অভিযানে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪৩)। তিনি সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে নিজ বাড়ি করাইয়া নগর এলাকা থেকে সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানায়, এলাকার তরুণদের হাতে মাদকদ্রব্য তুলে দিয়ে করাইয়ানগর এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এই মাদক কারবারি। এলাকার দরিদ্র পরিবারের কিছু যুবকদের দিয়ে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে জসিম।

রোহিঙ্গাদের নিয়ে মাদকের কারবার করার সময় পুলিশ কিছুদিন আগে তার বাড়ি থেকে রোহিঙ্গাসহ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, জসিম উদ্দিন একজন তালিকাভুক্ত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo