• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে ধর্ষন মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শিশু ধর্ষন মামলায় জিয়াউল হক নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থ দন্ড করা হয়। অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। 

সোমবার (৫ মে) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম এই রায় ঘোষনা করেন।

সাজা পাওয়া জিয়াউল হক জেলার মাদারগঞ্জে উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের সন্তান।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ রেজাউল আমিন শামীম জানান- ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে দিঘলকান্দি এলাকায় চানাচুর দেয়ার কথা বলে একটি দোকানে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষন করে জিয়াউল হক। এই ঘটনায় শিশুটির একজন স্বজন বাদী হয়ে মামলা দায়েরের পর ২০২২ সালের ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। এছাড়াও শিশুটির ডাক্তারী পরীক্ষা ও ডিএনএ টেস্টে আসামীর অপরাধ প্রমানিত হয়। মামলায় মোট সাতজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয়।  মামলার রায়ে সন্তুষ্টি জানিয়েছে বাদীপক্ষ।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo