• অপরাধ ও দুর্নীতি

পাবনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ৫

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও আইনজীবী মাসুদ খন্দকারের বাড়িতে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেলা শহরের রাঘবপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও আল আমিন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো অ্যাডভোকেট মাসুদ খন্দকারের বাড়ির আঙিনায় শতাধিক নেতাকর্মী রাজনৈতিক আলাপ করছিলেন। হঠাৎ করে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত বাড়ির ওপর ও নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে মারধরও করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘প্রতিদিনের মতো শতাধিক নেতাকর্মী আমার বাড়ির সামনে ছিল। আমি তখন বাড়ির ভেতরে ছিলাম। এ সময় মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত এসে হঠাৎ গুলি ও ককটেল ছোড়ে। এতে আমার অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।’

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘বিএনপির কমিটি গঠন নিয়ে দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কোন্দলের জের ধরেই এই হামলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এসআরবির অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড়ে নবিরুল ইসলাম বাবু (৪০) ন...

image

পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসা...

২

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা ক...

image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৫

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

  • company_logo