• অপরাধ ও দুর্নীতি

‎গ্রাহকের নামে ঋণ জালিয়াতির মামলায় আনসার-ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক আলমগীর গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চট্রগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎ঋণ নেয়া গ্রাহকদের অধিকাংশ ব্যক্তির বাস্তবে অস্তিত্ব না থাকা, ভুয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করা ও গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংকের দুটি শাখা থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে পালিয়ে ছিলেন তিনি।

‎দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের গত ২০ অক্টোবরের অভিযানে কর্মকর্তারা রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তেও মিলে এর সত্যতা। অভিযোগে ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

‎চলতি বছরের অক্টোবর মাসে বিষয়টি জানাজানি হলে তার বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

‎দুদকের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ‘ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তারের পর আমারা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে তাকে আদালতে সোপর্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তার বিরুদ্ধে সেনবাগ ও নোয়াখালী শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও জালিয়াতির দুটি মামলা হয়েছে। সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালীর উপ-পরিচালক ও জেলা কমান্ডেন্ট মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের বিভিন্ন সদস্যদের নামে ঋণ দেখিয়ে ব্যাংকের ব্যবস্থাপক অর্থ আত্মসাৎ করেছেন। তিনি প্রায় ১০ কোটি টাকার মতো অর্থ আত্মসাৎ করেছেন যেটি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। তাকে দুদকের দায়ের করা মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে।’

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo