• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার  ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানের সশস্ত্র ক্যাডার ছিলো। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া

এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়।গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার

মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার কার্যক্রম শেষে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo