• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । এ সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে সংকেত দিয়ে দাঁড় করাই। এসময় চালক ও তার সহযোগিকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজা বহনকারী আটকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়া পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo