• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে অস্ত্রসহ কথিত সমন্বয়ক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৬)নামে এক কথিত সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার( ৩ মে) রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত মজিদের ছেলে ও তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার পকেটে থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়। 

এবিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে উপজেলায় কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo