• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরে অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মাদক মামলায় কোর্টে সোর্পদ করা হয়েছে। 

এর আগে গতকাল রাত সাড়ে দশটার দিকে জামালপুর পৌর শহরের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের খুপিবাড়ি এলাকার থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী উত্তর পাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন(৪০), মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সালমান মিয়া(২৭), শরিফ মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া(৩৮) তারা সবাই একই এলাকার বাসিন্দা। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগন মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৯(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo