• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের সাত সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানার মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭ থেকে ৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭ হাজার ১৮০ টাকা, ১০০ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি মামলা হলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক করে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে একটি ১০০ সিসি মোটরসাইকেল, একটি প্লাস্টিকের পিস্তল, স্মার্ট ফোন ২ টি, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকিসহ পুলিশ পরিচয়ে ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo