• অপরাধ ও দুর্নীতি

রাতের আঁধারে ফরিদপুরে শিক্ষকের বাড়ির জানালার গ্রিল কেটে চুরি

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক শিক্ষকের বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জানুয়ারী)  উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও  বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদ তার বাড়িতে হওয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার নকুলহাঁটি গ্রামে জানালার গ্রিল কেটে ওই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

শিক্ষক আবু রাসেল মাহমুদ জানান, 'আমাদের বাড়িতে পাশাপাশি দু'টি ঘর। একটি টিনের আর আরেকটি ব্লিডিং ঘর। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার (০৩ জানুয়ারী) ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।'

তিনি আরো জানান, 'ঘরের জানালার গ্রিল কেটে আমার মায়ের ও আমার গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।' 'গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। আর এ শোক কেটে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটলো।'

এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, 'আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।'

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo