• অপরাধ ও দুর্নীতি

ফুলবাড়ীতে কলেজ অধ্যক্ষসহ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) সহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩১জানুয়ারী) রাতে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার আব্দুল্লাহেল বাকি খন্দকার উপজেলার বড়লই গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। গ্রেপ্তার অন্য দুই নেতা হলেন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ভিটা সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে প্রতাপ চক্রবর্তী (৪৭) এবং ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা, উপজেলার বোয়াইলভীড় গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজের প্রদর্শক জোয়ারদার আব্দুল খালেক (৪৪)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বাকি খন্দকারসহ অন্যান্যরা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তারা এলাকায় ফিরেছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

  • company_logo