• অপরাধ ও দুর্নীতি

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় আটক ১৬

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। 

রবিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

এর আগে গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়াও আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রবিবার রাত ১০টার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।

মন্তব্য (০)





image

সার পাচার চেষ্টার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

১

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সার পাচার চেষ্টার দায়ে এর...

image

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯

২

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবকের দ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক ...

image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

৪

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

  • company_logo