ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে তেমুহনী এলাকায় তেমুহনী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটর টি রাতেই বড় একটি ট্রাক দিয়ে উপজেলায় নিয়ে আসে হয় এবং আইনগত কাজ প্রক্রিয়াধিন রয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা অভিযানে সাতকানিয়া উপজেলা এনএসআই প্রতিনিধি , থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)