• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে এক কর্মী আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

ফরিদপুর  প্রতিনিধিঃ  ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে প্রিন্স চৌধুরী (৪৩) নামে এক আওয়ামী লীগের কর্মীকে আটক করেছে পুলিশ। শেখ হাসিনাতেই আস্থা লেখা আওয়ামী লীগের পোষ্টার বিতরণ কালে স্থানীয়রা তাকে আটকের পর মারধর করে পুলিশে দেয়। এ সময় তাকে মারধরের করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জয় বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রিন্স চৌধুরী সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শেখ হাসিনার ছবি সম্বলিত ওই পোস্টার বিতরণ কালে আওয়ামী লীগের কর্মী প্রিন্স চৌধুরীকে আটক করে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। 

ঘটনার  সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মোতালেব জানান, আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

১

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৪

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

  • company_logo