• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাবুল খন্দকার (৬০) নামে কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ব্যবসায়ি বাবুলকে ৪ হাজার টাকা অর্ধদণ্ড করা হয়।  নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, পৌরসভার প্রকৌশলী মুন্নুর আহমেদ, হিসাবরক্ষক দুলাল মোড়ল, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo