• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে মানববন্ধন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৭ ডিসেম্বর) দুপুরে উলিপুর মসজিদুল হুদা মোড়ে চাঁদা দাবি ও ট্রাক্টর আটকের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন উলিপুর উপ-কমিটি'র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক নেতা নুর ইসলাম নুরু, এরশাদুল হক, রাশেদুজ্জামান বাবু, ফয়জার রহমান, শামীম আহাম্মদ সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, তবকপুর ইউনিয়নের স্থানীয় চাঁদাবাজ যুবদলের সভাপতি সাজু মাস্টার ও মানিক ট্রাক্টর আটক করে চাঁদা দাবি করে আসছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। 

তবকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাজু বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে মানিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo