• সমগ্র বাংলা

যারা গত দেড় বছরে চাঁদাবাজি করেছে তাদের লাল কার্ড দেখাতে হবে- ডাকসু ভিপি সাদিক কায়েম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, যার গত দেড় বছর ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। ভোটের সময়ে তারা ভোটারদের অনেক রঙিন স্বপ্ন দেখাচ্ছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে এক নির্বাচনি জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা গত দেড় বছর আমার মা বোনদের বিব্রস্ত করার হুমকি দিয়েছে তাদের আগামী ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখাতে হবে। যারা দীর্ঘদিনের সম্ভাবনাকে নষ্ট করেছে তাদেরকেও লাল কার্ড দেখাতে হবে। ইতোমধ্যে ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গকে কৃষিশীল রাজনীতি হিসেবে গড়ে তুলবে। এখানে যে কৃষি সম্ভাবনা সেটিকে উন্নতি করতে হবে। এছাড়াও উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জামায়াত ক্ষমতায় আসলে পঞ্চাশ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। দেশে বর্তমান বেকারের সংখ্যা বেশি যারা আজকে চাঁদাবাজি করছেন তারা ছেড়ে দেন জামায়াত ক্ষমতায় আসলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।এছাড়াও নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়ালেখার ব্যবস্থা করা হবে। 

সাদিক কায়েম আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার ভোটের মাধ্যমে ডা.শফিকুর রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি দেশের যে কোন দুর্যোগে জনতার কাতারে মিশে গিয়েছিলো, কিন্তু দেশে মুচলেকা দিয়ে পালিয়ে যায়নি। তিনি দেশের মানুষকে ভালোবাসে তিনি প্রত্যেক শহিদ পরিবারের কাছে গিয়েছে। তবে আরেক দলের নেতা দেড় বছর পর এসে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। যে আমাদের করে দেখিয়েছে আমরা তাদের বিশ্বাস করবো যে ভুয়া কথা বলছে আমরা তাকে বিশ্বাস করবো না। আমরা বিগত সময়ে ভুল করলেও আর ভুল করতে চাইনা। অযোগ্য দুর্নীতিবাজদের জন্য দেশ ভারতের প্রেসক্রিপশনে চলেছে। 

সাদিক কায়েম গণভোট সম্পর্কে বলেন, সংসদ নির্বাচনে দুটি ভোট হবে সেটির মধ্যে অবশ্যই আমরা হ্যাঁ তে ভোট দিবো। সেখানে হ্যাঁ দেওয়া মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি হ্যাঁ মানে শহিদ ওসমান হাদীর বিচার। হ্যাঁ তে ভোট দিলে ওসমান হাদি চালিয়ে যাওয়া লড়াই রক্ষা হবে। আজকে একটি দল বুকে পাথর চাপা দিয়ে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাচ্ছেন। কিন্তু তাদের কেন্দ্র বলছে এক কথা তৃণমূল বলছে আরেক কথা। তাদের অনেকে না এর পক্ষে প্রচার চালাচ্ছে আমরা তাদের হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে অনুরোধ করবো। আমাদের শহিদ ওসমান হাদির বিচার ও জুলাইয়ের আকাঙ্ক্ষা আইনি ভিত্তি দেওয়ার জন্য হ্যাঁ তে ভোট দিতে হবে। 

এসময়ে বাংলাদেশ জামায়াত ইসলামির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সহ সেক্রেটারি জেনালেন মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াত আলীর অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।###

মন্তব্য (০)





image

‎মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয়...

image

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃ...

image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

  • company_logo