• সমগ্র বাংলা

দিনাজপুরে চায়না চুল কোম্পানীতে ভুত আতঙ্কে অর্ধশত নারী শ্রমিক অচেতন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর সদরের বড়ইল গ্রামে  স্হাপিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নামে একটি চীনা ফ্যাক্টরিতে হঠাৎ করে ভুত আতঙ্কে প্রায় অর্ধশত নারী শ্রমিক একের পর এক অচেতন হওয়াসহ অসুস্হ হয়ে পড়ে। এদের মধ্যে ৮জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্ক এবং গুজবে এলাকায় উত্তেজনাকর অবস্হা সৃষ্টি হলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্হলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে,কারখানাটিতে নারীদের মাথার পরিত্যক্ত লম্বা সাইজের চুল প্রসেস করে বিভিন্ন সাইজ এবং ডিজাইনের চুলের ক্যাপ তৈরি করা হয়ে থাকে।  কারখানাটিতে প্রায় দেড় হাজার নারী শ্রমিক কাজ করে থাকে।

অন্যান্য মত আজ প্রায় সাড়ে সাতশত শ্রমিকের কাজ চলার সময়  সকাল সাড়ে ১০টার দিকে একের পর এক নারী শ্রমিক অচেতন হয়ে পড়তে শুরু করে।  ভুত  আতঙ্কে ছোটাছুটি শুরু হলে আহতসহ অর্ধশত জন অসুস্হ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্হলে উদ্ধার তৎপরতায় অংশ নেয় কোতোয়ালী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

অসুস্হদের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯) নামে ৮ শ্রমিককে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, ওই ঘটনায় বয়লার বিষ্ফোরনে আগুন ধরাসহ শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়েছিল। প্রকৃত পক্ষে তেমন দুর্ঘটনা ঘটেনি।

একই বক্তব্য কারখানার ব্যবস্হাপনা পরিচালক ইং চং এর। তেমন কিছু দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo