• সমগ্র বাংলা

বগুড়ায় ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ নুরু বাহিনীর সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে শাহজাহানপুরের আলোচিত নুরুজ্জামান বাহিনীর সক্রিয় সদস্য আতিক (৩৫) গ্রেপ্তার হয়েছে।

এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশী ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, শর্ট গানের ১১ রাউন্ড কার্তুজ, একাধিক দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার ভোর থেকে শাজাহানপুরের শাবরুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সেনাসদস্যরা অংশ নেন। ভোর সাড়ে ৪ টায় আতিকুর রহমানের বাড়ি ঘেরাও করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন সেনাসদস্যরা।

পরে ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, ফাকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ ধারালো দেশিয় অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্রের পাশাপাশি ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন সেনাসদস্যরা।

অভিযান প্রসঙ্গে বগুড়ার শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আল আমিন জানান, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে দুটি পাসপোর্ট, একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। গত ২০ দিনের ব্যবধানে শাজাহানপুর উপজেলা থেকেই বেশ কয়েকটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একের পর এক শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। এর আগে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গত ১৫ই জানুয়ারি শাকপালার আলোচিত পোদ্দার বাহিনীর সদস্য ফিরোজ পোদ্দারসহ ২ জন এবং ২৮ই জানুয়ারি বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo