• সমগ্র বাংলা

সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ৭দফা দাবিতে মাগুরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ, মাগুরার উদ্যোগে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ০১ ফেব্রুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।

মাগুরায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মাগুরা এবং মাগুরা আইটি অ্যান্ড বিএম কলেজে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে সরকারি কর্মচারীরা ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য (০)





image

পাবনায় মাছবাহী ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় মাছবাহী একটি গাড়ির স...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

বেনাপোলে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল মাছুমা

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে বাড়িতে বাবার লাশ রেখে এই...

image

ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরের উন্নয়ন হয়নি: জাহ...

দিনাজপুর প্রতিনিধি : ফ্যাসিষ্ট সরকারের আমলে ১৭ বছর দিনাজপুরে...

image

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo