• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে এবার গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় ফসলের মাঠে গমের সবুজ সমারোহ। গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর আরও বেশি জমিতে চাষাবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা তাদের।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় ২১ হাজার ২ শ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। 

ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ঘুরে দেখা যায়, এ বছর মাঠে মাঠে চোখ জুড়ানো সবুজ ক্ষেতের সমারোহ। সবুজে চোখ রাখলে তা ফেরানো যায় না। 

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেবীপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। 

তিনি এ বছর ৫০ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের চন্দ্র মোহন বলেন, গম চাষাবাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয়। এ বছর আমি দুই একর জমিতে চাষ করেছি, ফলন ভাল হয়েছে। 

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের হুমায়ুন কবির জানান, এক বিঘা মাটিতে গম চাষে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা মাটিতে কমপক্ষে ১৬ থেকে ১৮ মণ গম উৎপাদন হয়।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্র থেকে বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি গম চাষের জন্য উপযোগী। আবহাওয়া অনুকূল থাকায়

মন্তব্য (০)





image

ইদকে সামনে রেখে নতুনরূপে সাজছে রাণীনগরের পাখি পল্লী দৃশ্য...

নওগাঁ প্রতিনিধি: মাদুর তৈরির প্রধান উপকরণ পাতি ও ধান চাষে সম...

image

গোপালপুরে সালাম পিন্টুর বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের গো...

image

মিয়ানমারে পাচারকালে ৭০০ বস্তা সিমেন্টসহ আটক-১০

কক্সবাজার  প্রতিনিধি :মিয়ানমারে পাচারকালে ৭০০ বস্তা সিম...

image

বগুড়ায় ব্রিটিশ রিভলবার, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ নুরু ব...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে শাহজাহানপু...

image

দিনাজপুরে চায়না চুল কোম্পানীতে ভুত আতঙ্কে অর্ধশত নারী শ্র...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুর সদরের বড়ইল গ্রামে ...

  • company_logo