• সমগ্র বাংলা

ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধিঃ ফেনী সদরের মুহুরীগঞ্জে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ফেনী রেল স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সময় রেলক্রসিংয়ে একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। এসময় মালবাহি একটি ট্রেন ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এ ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে আসে।

তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

image

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শো...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনু...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০...

image

পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...

image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

  • company_logo