• জাতীয়

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। 

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে (প্রাইম মিনিস্টারস হাউস) এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

নৈশভোজে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে তিনি আরও নিবিড় প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানে সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের বিস্তৃত কর্মসূচি ও ব্যস্ততা দুই দেশের সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। নিয়মিত সংসদীয় বিনিময় ও সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি জোর দেন। 

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

 

মন্তব্য (০)





image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

১

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

২

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

  • company_logo