• জাতীয়

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে জননী পরিবহণের একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বাসস্টেশনে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বাসস্টেশনে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে আগুনের সূত্রপাত কোথায়, তা বোঝা যায়নি। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

প্রত্যক্ষদর্শী ছিদ্দিকুর রহমার বলেন, হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখি। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কাছে যাওয়ারও সুযোগ ছিল না।

বাসস্টেশন এলাকার ব্যবসায়ী রায়হান উদ্দিন বলেন, রাতের বেলায় এমন আগুন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আশপাশে আরও বাস ও দোকানপাট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দ্রুত ফায়ার সার্ভিস আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। 

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়দের কেউ কেউ বাসে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের আশঙ্কা করছেন। আবার কেউ নাশকতার সম্ভাবনার কথাও বলছেন। তবে এসব ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বাসস্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...

image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

২

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

image

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন অনুষ্...

  • company_logo