• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত : রাষ্ট্রপতি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎আজ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।
‎
‎রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের মাধ্যমে এ খাত দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
‎
‎তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।
‎
‎রাষ্ট্রপতি আরও বলেন, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এর ফলে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।
‎
‎তিনি আশা প্রকাশ করেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে। একই সঙ্গে খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।
‎
‎রাষ্ট্রপতি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
‎
‎তিনি বলেন, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
‎
‎এ উপলক্ষ্যে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
‎
‎রাষ্ট্রপতি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...

image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

২

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

৩

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

  • company_logo