ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।
কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ সব মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারের প্রতিনিধি, ডিসি প্রসিকিউশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র, র্যাব, বিজিবি, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা। এ ছাড়া মহানগর পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তারা রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিচার কার্যক্রমকে আরও দৃশ্যমান করতে অপরাধের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আমলি ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে মামলা নিষ্পত্তি করবেন। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব আইন অনুযায়ী যথাযথভাবে পালন করতে হবে।
কনফারেন্সে বক্তারা জানান, গত মাসে ম্যাজিস্ট্রেটগণ মাদক ও চুরির ৪৭টি মামলায় আসামিদের আদালতে হাজির করার পর সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পদ্ধতিতে বিচার ও সাজা প্রদান করেছেন। দ্রুত বিচার কার্যক্রমের ফলে রাজশাহী মহানগরীতে অপরাধ কমাতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে তাঁরা উল্লেখ করেন।
এ সময় অপরাধ দমনে সংক্ষিপ্ত বিচার পদ্ধতির কার্যকারিতার প্রশংসা করেন বক্তারা এবং মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও বিচার বিভাগের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
নিজস্ব প্রতিবেদক : কোরআন ও হাদিসের আলোকে দেশ পরিচালনা, আলেম-ওলামাদের মর্যাদা ...
নিউজ ডেস্কঃ ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আগা...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানম...
নিউজ ডেস্কঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, ...

মন্তব্য (০)