• জাতীয়

‎ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চব্বিশের আন্দোলনে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল (বুধবার, ২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
‎
‎আটক তিনজন হলেন—চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে.এম. শাখাওয়াত মুন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। তাদেরকে মোহাম্মদপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

‎জানা গেছে, তাদেরকে আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে লাইভে আসেন। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
‎
‎তাদের ভাষ্যমতে, দেশকে অস্থিতিশীল করতে গোপন বৈঠক করছিলেন আটক তিনজনসহ ৭-১০ জনের একটি গ্রুপ।
‎
‎পরে সেখানে ছাত্রদল নেতারা উপস্থিত হলে তিনজনকে আটক করে তারা। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেন জানান ছাত্রদলের এই নেতা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...

image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

২

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

৩

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

  • company_logo