• আন্তর্জাতিক

সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই সমস্যার একমাত্র সমাধান হলো পারস্পরিক সম্মান দেখানো।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে যেসব দাবি ও শর্ত দেওয়া হয়েছে, ওয়াশিংটনকে সেগুলো অবশ্যই মেনে নিতে হবে। আর এই প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলেই রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি আরও বলেন, ট্রাম্পের অনেক আগেই বোঝা উচিত ছিল যে ইরানের সঙ্গে এই সংঘাতে তিনি কোনো উদ্দেশ্যই হাসিল করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। সম্প্রতি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ভরাডুবি প্রসঙ্গে আরাগচি বলেন, ইসরাইলকে টিকিয়ে রাখতে গিয়ে দেশকে বারবার যুদ্ধে জড়িয়ে ফেলার যে নীতি ট্রাম্প নিয়েছিলেন, দেশের মানুষ যে তার ঘোরবিরোধী—সেটি বুঝতে ট্রাম্পের নির্বাচন পর্যন্ত পৌঁছানোর দরকার ছিল না।

অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার পথ যে সম্পূর্ণ ভুল, তা খুব দ্রুতই ট্রাম্প উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo