ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সৃষ্ট ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতার কারণে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস। ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে সংস্থাটি।
মুডিস বলেছে, শক্তিশালী ভোগব্যয়, বিনিয়োগের উন্নতি এবং সামষ্টিক অর্থনীতির শক্তিশালী মৌলিক ভিত্তি মধ্যমেয়াদে ভারতের প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশে ধরে রাখতে সহায়তা করবে।
এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে সংস্থাটি:
– মুডিস বলেছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা ভারত আগের ধারণার চেয়ে ভালোভাবে সামাল দিয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাসের সরবরাহের উৎস বহুমুখী করার সক্ষমতা এবং রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট তেল বিপণন কোম্পানির মাধ্যমে ভোক্তাদের ওপর তাৎক্ষণিক মূল্যবৃদ্ধির প্রভাব কমানোয় এ ক্ষেত্রে সহায়তা পেয়েছে দেশটি। পাশাপাশি কর কমানোর পদক্ষেপও নেওয়া হয়েছে।
– সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ কম্পাঙ্কের বিভিন্ন অর্থনৈতিক সূচক ভারতের বেসরকারি খাতে নতুন করে মূলধনী ব্যয়ের (ক্যাপেক্স) চক্র শুরুর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এসব সূচকের মধ্যে রয়েছে মূলধনি পণ্যের শক্তিশালী উৎপাদন ও আমদানি, শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধির গতি বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতার ব্যবহার বেড়ে যাওয়া।
– চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ সম্প্রসারিত হয়েছে। বিনিয়োগের উল্লম্ফন ও উৎপাদন খাতের শক্তিশালী অবস্থানের পাশাপাশি ভোক্তাদের আগে থেকেই শক্তিশালী চাহিদা প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এ প্রবৃদ্ধি পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
– ভারতের প্রবৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি ঝুঁকির কথাও উল্লেখ করেছে মুডিস। এর মধ্যে রয়েছে পারিবারিক ভোগব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে এমন মূল্যচাপ বৃদ্ধি ও বিস্তৃত হওয়া, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতির কারণে কৃষি উৎপাদন ও গ্রামীণ চাহিদা ক্ষতিগ্রস্ত হওয়া এবং কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগের পুনরুদ্ধার বিলম্বিত হওয়ার আশঙ্কা।
– অক্টোবর মাসের ভারতের মূল্যস্ফীতির তথ্য বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা। রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা ধারণা করছেন, ওই মাসে সামগ্রিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৩ শতাংশে দাঁড়াতে পারে। এটি দেশটির মূল্যস্ফীতি সহনসীমার সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
– প্রায় চার বছরের মধ্যে প্রথমবারের মতো গত অক্টোবরে সুদের হার বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বাজারের প্রত্যাশা, আগামী ১২ মাসে আরও ৯০ বেসিস পয়েন্ট মুদ্রানীতি কঠোর করা হতে পারে।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সে...

মন্তব্য (০)