ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় হয় এ ঘটনা। খবর আনাদোলু এজেন্সির।
অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয় পুলিশের দলটি। তাদের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা'র (এসিএলইডি) তথ্য অনুযায়ী, গত ৫ বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে ২০২২ সালে ৬৫৮টি হামলার ঘটনা হলেও, ২০২৫ সালে প্রায় চার গুণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

মন্তব্য (০)