• আন্তর্জাতিক

সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: মোহসেন রেজাই

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তেহরান দেশের বাইরে সমৃদ্ধকৃত পারমাণবিক পদার্থের কোনো অংশই পাঠাতে দেবে না। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো হামলা চালায়, তবে তার কড়া পরিণতি ভোগ করতে হবে।

লেবাননের ইরানপন্থী সংবাদমাধ্যম আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসেন রেজাই বলেন, বর্তমানে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি উল্লেখ করেন, ইরানে নতুন কোনো আক্রমণ হলে বহুদূরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। এর আগে চলতি বছরের মে মাসে ইরানের সর্বোচ্চ নেতা নির্দেশ দেন যে, অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় থাকা ইউরেনিয়াম কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো যাবে না।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধকৃত প্রায় ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম ছিল, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। তবে ওই হামলার পর এর কতখানি সুরক্ষিত রয়েছে তা এখনো অস্পষ্ট। ওয়াশিংটন ও পশ্চিমারা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ আনলেও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্র অবশ্য জোর দিয়ে বলেছে, যুদ্ধ সমাপ্তির জন্য ইরানের সঙ্গে প্রাথমিক যেকোনো আলোচনায় পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কাতার মারফত যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠানো হলেও, তেহরানের পেশ করা সাতটি শর্ত ওয়াশিংটন পূরণ করার পর ছাড়া কোনো আলোচনা শুরু হবে না।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo