• আন্তর্জাতিক

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনকে উদ্দেশ এই বার্তা দিলেন। 

পোস্টে মোহসেন রেজাই লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে ওয়াশিংটন।

ইরানের সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজা

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনকে উদ্দেশ এই বার্তা দিলেন। 

পোস্টে মোহসেন রেজাই লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে ওয়াশিংটন

তিনি লেখেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে’।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে, দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে, এখন নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।

 

 

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo