• সমগ্র বাংলা

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন দেয়। পরে বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। কয়েক মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। 

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অন্যদিকে সন্ধ্যার পর থেকে মিরপুর, উত্তরা ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

মন্তব্য (০)





image

জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা- বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ

১

বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...

image

ফরিদপুরে জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ: ৩ ম...

২

ফরিদপুর প্রতিনিধি  ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...

image

টেকনাফে আটক ৬: সেনা সদস্য নিহতের ঘটনায় তিন মামলা

৩

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...

image

শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...

image

চাটমোহরে সার বিতরণকালে ভাংচুর করো ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার...

  • company_logo