ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আর এই ভাবনা থেকেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার ইঞ্জিনিয়ারিং শামীম প্রামাণিক বাদল। তাঁর এমন উদ্যোগে মুগ্ধ স্থানীয় মানুষ।কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার অপেক্ষা না করে নিজ উদ্যোগে রাস্তার ধারে লাগিয়েছেন শত শত কৃষ্ণচূড়া ফলজ বনজ গাছ।
একসময় যে রাস্তার দুই ধারে ছিল সাধারণ দৃশ্য, সেখানে এখন সারি সারি কৃষ্ণচূড়ার গাছ শোভা পাচ্ছে। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে ফুলে ফুলে রাঙিয়ে তুলবে পথের দুই পাশ। তৈরি হবে দৃষ্টিনন্দন সবুজ পরিবেশ। শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।
ইঞ্জিনিয়ারিং বাদলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দার পিয়াস বলেন, তার মতো ব্যক্তিগত উদ্যোগে রাস্তার পাশে এভাবে গাছ লাগানো নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর দেখাদেখি অন্যরাও এগিয়ে এলে গাইবান্ধাকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তোলা সম্ভব।
মো সবুজ মিয়া নামে পথচারী বলেন, আমরা শহরে যানজট আর কোলাহল পরিবেশ থেকে একটু প্রশান্তি খোঁজে মোল্লা বাজারে আসি।এখানে আসলে তার লাগানো গাছের মনোমুগ্ধকর দৃশ্য আর প্রকৃতির সাথে মেলবন্ধন তৈরি হয়।
ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা ইন্জিনিয়ার শামীম প্রামাণিক বাদল বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই।তিনি আরও বলেন শুধু খোলাহাটী নয় গাইবান্ধার সব স্থানে সবুজায়ন করার চিন্তা আছে।
বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...
নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...

মন্তব্য (০)