ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাইতে গিয়ে দেনাদারের পিটুনির শিকার হয়ে জাকিরুল ইসলাম (৪৫) নামে একজন দোকানদারের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে মর্মান্তিক ওই ঘটনায় স্হানীয়দের মাঝো ক্ষোভ দেখা দিয়েছে। জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে তারা।
হত্যার শিকার জাকিরুল ইসলাম ফুলবাড়ী ১নং এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামের আফতাবুজ্জামানের ছেলে। দুই সন্তান মেয়ে জান্নাতুল ফেরদৌস এবং ছেলে রেহেছানুল হাবিবের জনক তিনি।
স্থানীয়রা জানান, দোকানের বকেয়া টাকা চাওয়ার কারনে বাক বিতন্ডার জেরে জাকিরুল ইসলামের সাথে আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুর নামে তিন ব্যক্তির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তিনজনের মারধরের আঘাতে গুরুতর আহত হয় সে। উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। হত্যার ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্হানীয়রা। লাশ হেফাজতে নিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যার ন্যায়বিচার দাবি করেছে স্বজনরা।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক মামলার তদন্ত তুহিন বাবু জানান, ক্ষুদ্র মুদি দোকানদার বিভিন্ন সময়ে প্রতিবেশী মাহবুবুরের কাছে ৭শত এবং মহসীনের কাছে ৮শত টাকায় বাকীতে সওদা বিক্রি করেছিল। সেই বকেয়া টাকার জন্য বারবার তাকে ধোকা দিয়েছে দেনাদাররা। গতকাল রবিবার রাতে বকেয়ার জন্য চাপ দেওয়ার ঘটনায় তাকে কিলিয়ে হত্যা করেছে দেনাদাররা।
এব্যাপারে স্ত্রি রজিনা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্তদের মধ্য মাহবুরকে রাতেই আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্হানীয়রা।আজ সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত করা হয়েছে।
বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...
নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...

মন্তব্য (০)