ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বরগুনা পুলিশ লাইন্সের সামনে সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহণ করর্পোরেশন (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা ছিল। রোববার রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সে থাকা পুলিশ সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত ব্যবস্থা নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
এদিকে, জেলা ছাত্রলীগের এক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে দাবি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা অপেক্ষা ও প্রস্তুতি নিচ্ছেন। তবে এ দাবির বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...
নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মা...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...

মন্তব্য (০)