ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারী চক্রের সাথে যৌথবাহিনীর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৬ জনকে আটক করে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।
ধৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস সালামের পুত্র আরজ,বশির উল্লাহ'র পুত্র শফিউল্লাহ, মো.রোবায়েত'র পুত্র উমর ফারুক, অলি আহমদের পুত্র মো.হাসান ও কাচা মিয়ার পুত্র মোহাম্মদ ও
হ্নীলা পশ্চিম লেদা এলাকার স্থানীয় বাসিন্দা কবির আহাম্মদ'র পুত্র মোঃ হানিফ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমেকে বলেন পাহাড়ে গোলাগুলি ও সেনা সদস্য নিহতের ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক ভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়েছে করেছে দুটি।সেনাবাহিনীর সেনা সদস্য বাদী হয়ে করেছেন একটি।
তিনি আরো বলেন,ঘটে যাওয়া ঘটনার পর থেকে সংশ্লিষ্ট যৌথবাহিনীর সদস্যরা সমন্বয় করে গহীন পাহাড়ী এলাকার বেশ কয়েকটি স্পটে সাঁড়াশি অভিযান পরিচালনা করে মানব পাচার,অপহরণ,ডাকাতিসহ নানান অপকর্মে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় নাগরিক।
মানবপাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত অপরাধীদেরকে ধরতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বগুরা প্রতিনিধিঃ ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উ...
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে জমি বিক্রি...
নিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোম...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার...

মন্তব্য (০)