ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার চেষ্টা হয়েছে। এতে হামলার শেলের আঘাতে ভবনটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদে আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। হামলার সময় ছুটে আসা শেলের টুকরো ভবনটিতে আঘাত হানে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করার দাবি জানায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি পরে জানান, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান হামলা চালানোর দাবি করেছিল।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

মন্তব্য (০)