• আন্তর্জাতিক

ইরানে আরও ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরানের ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করে দিতে হতে পারে। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব শিগগিরই জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ইরানকে ধ্বংসের হুমকির সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরা। তাদের একজনের মতে, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখন আর শুধু ট্রাম্পের হাতে নেই; অর্থ বরাদ্দের ক্ষমতা কাজে লাগিয়ে কংগ্রেসও এ যুদ্ধের অবসান ঘটাতে পারে। এছাড়া ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও সাবেক একজন আর্মি রেঞ্জারও ‘এই যুদ্ধের অবসান ঘটাতেই হবে’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘এখন আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই না ঘটে?’

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতেই হতে পারে। আর এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির বিধ্বস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কিনা এবং সেই প্রক্রিয়ায় ওয়াশিংটনের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে এমন বক্তব্য দিলেও কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo