• সমগ্র বাংলা

ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তুলাগ্রাম বাহারমোড় ফাইটার্স চ্যাম্পিয়ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদাবাড়ানো মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে আকইন যুব সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তুলাগ্রাম বাহারমোড় ফাইটার্স।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপচেপড়া দর্শকের সমাগম ঘটে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ছাড়াও ফরিদপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সি মানুষের উপস্থিতিতে পুরো মাঠ চত্বর এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়। টানটান উত্তেজনার এই ম্যাচটি উপভোগ করতে পেরে দর্শকরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।

টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিশাত আহমেদ ফিরোজ সহ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী রঞ্জন, সাবেক কোতোয়ালি বিএনপি এর সভাপতি রউফ উন নবী, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা যুবদলের সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহাজাদা খান স্বপন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, এবং জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর মন্ডল।

এছাড়াও টুর্নামেন্ট সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির উপদেষ্টা সেলিম সরদার, হাবিবুর রহমান মাতুব্বর, নাজমুল হাসান সবুজ, বিটুল শেখ, তানভীর হোসেন, এস ডি রুবেল, মো. সোহান শেখ, আলমাস, জাকির ও সোহেল প্রমুখ।

মোট ১০টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সভাপতি নিশাত আহমেদ ফিরোজ বলেন, "ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দিকনির্দেশনায় এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তুলতে আমাদের এই উদ্যোগ। অতীতে ফরিদপুরে এত বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। তরুণ প্রজন্মের অভূতপূর্ব সাড়া এবং দর্শকদের এই উৎসবমুখর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে।"

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সফল সমাপ্তি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় শুরু হয়েছে নতুন কঁুড়ি স্পোর্টস প্রতিযোগিতা

১

নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা&rdq...

image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

৩

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মা...

  • company_logo