• সমগ্র বাংলা

যশোরের শার্শায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় শার্শা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজন শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করবে।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁয় শুরু হয়েছে নতুন কঁুড়ি স্পোর্টস প্রতিযোগিতা

১

নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা&rdq...

image

ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদ...

image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

৪

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

  • company_logo