ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ 'স্টপ লিস্টে' নাম থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতাকে আটক করেছে।
বুধবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাইফুর রহমান বলেন, ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে তার স্টপ লিস্টে নাম থাকায় আটক করা হয়। এ সংক্রান্তে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ কর্তৃক প্রেরিত পত্রের মাধ্যমে অবহিত হওয়ার পর তাকে সন্ধা ৬টায় দিকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেওয়া হয়েছে।
নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা&rdq...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...
বগুড়া প্রতিনিধি : চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

মন্তব্য (০)