• সমগ্র বাংলা

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেলা ও অপরিচ্ছন্ন পরিবেশ দূর করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন।

 বুধবার (৪ নভেম্বর) সকালে কবরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এসময় সোহেল রানা খান জানান- দীর্ঘদিন যাবত অপরিষ্কার হয়ে রয়েছে জামালপুুরের একমাত্র পৌর কবরস্থান। এছাড়াও কবরস্থান অপরিষ্কার থাকায় অনেক ব্যক্তি তাদের স্বজনদের কবর নিয়মিত জিয়ারত করতে পারছেন না। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং কবরস্থানের পরিবেশ পবিত্র ও পরিচ্ছন্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যত দিন প্রয়োজন, নিজের অর্থায়নে পুরো কবরস্থান পরিষ্কার রাখার কাজ চালিয়ে যাবার কথা জানান সোহেল রানা খান।

পরিচ্ছন্নতা কার্যক্রমের শুরুতে আয়োজিত মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কবরস্থানের ভেতর জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও ঝোপঝাড় অপসারণের কাজে অংশ নেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৩

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৪

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

image

নড়াইলে সুপারি গাছ লাগানো কে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে ...

  • company_logo