• সমগ্র বাংলা

চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে চাটমোহর পৌরসভা। 

পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে বুধবার (৪ নভেম্বর) সকালে পৌর সদরের গুরুত্বপূর্ণ থানা বাজার-আমতলা মোড়ে এ স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়।

এর আগে পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন বাজার জারদিস মোড়ে একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার থানা বাজার মোড়েও ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হলো। নিয়োজিত স্বেচ্ছাসেবকরা সকাল থেকে দিনব্যাপী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে দায়িত্ব পালন করবেন।

এ কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল হক সিন্টু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর সদরের যানজট নিরসন, জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক চলাচল বজায় রাখতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর এলাকার প্রধান সড়কে ভারী যানবাহন দিয়ে মালামাল লোড-আনলোড করা যাবে না। এ সময় ট্রাক, কাভার্ড ভ্যানসহ নির্মাণসামগ্রী বহনকারী ভারী যানবাহন প্রধান সড়কে অবস্থান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পৌরসভার প্রধান সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পৌর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা এবং যানজটমুক্ত পরিবেশ গড়ে তুলতে ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দায়িত্বপ্রাপ্ত দুই ট্রাফিক স্বেচ্ছাসেবকের হাতে ছাতা, বাঁশি ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়ে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

১

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...

image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৫

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

  • company_logo