• সমগ্র বাংলা

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও চিকিৎসকদের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার, রান্নাঘরসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হাসপাতালের কোথাও কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রিতম সরকারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম বলেন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কিছুটা সংকট রয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রয়োজনীয় জনবলও বাড়ানো দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে কথা বলে খাবারের মান, চিকিৎসকদের ব্যবহার এবং ওষুধ সরবরাহের বিষয়ে জানতে চেয়েছি। রোগীরা তাঁদের চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট বিষয়ে সন্তোষজনক মতামত দিয়েছেন। তবে কিছু চিকিৎসকের গোপালপুর হাসপাতালে সংযুক্তি থাকলেও তাঁরা ঢাকায় কর্মরত রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

১

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...

image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৫

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

  • company_logo